বিদেশীদের সাহায্য ছাড়াই ডিজিটাল হয়েছে বাংলাদেশ : জয়

১৭ নভেম্বর, ২০২০ ২১:০৬  
’কোনো বিদেশীর সাহায্য ছাড়া বাংলাদেশের মানুষেরাই ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করেছে বলে গৌরব প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। মঙ্গলবার রাতে ভার্চুয়াল মাধ্যমে ‘জয়বাংলা ইয়্যুথ অ্যাওয়ার্ড ২০২০’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন সস্তি প্রকাশ করেছেন তিনি। বলেছেন, ‘আমাদের সরকার ভাচুয়ালি দেশ পরিচালনা করছে। কিন্তু ৫-১০ বছর আগেই কেউ এটা কল্পনা করতে পারতো না। ডিজিটাল বাংলদেশের এটাই একটা লাভ ও ফলাফল। ড. নুজহাদ চৌধুরির সঞ্চালনায় অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন বিদ্যুত প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সিআরআই ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক, সিআরআইয়ের সহকারী সমন্বয়ক তন্ময় আহমেদ অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) তরুণদের সংগঠন ইয়াং বাংলার আয়োজনে প্রথম পর্যায়ে এবার মোট ছয়টি সাব ক্যাটাগরিতে ৩০ ব্যক্তি ও সংগঠনকে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। বিজয়ীদের নাম ঘোষণা করে তাদেরকে অভিনন্দন জানান সিআরআই চেয়ারপারসন সজীব ওয়াজেদ জয়। অনুষ্ঠানে জানানো হয়, বিজয়ীদের আইসিটি বিভাগের পক্ষ থেকে একটি করে ল্যাপটপ উপহার দেয়া হবে।